১৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বিসিবি পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টাকে বরণে সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলায় ছিল রাজ্যের ব্যস্ততা।

গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেয়েছে।

ক্রীড়া উপদেষ্টার আগেই বিসিবিতে আসেন তামিম ইকবাল। দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।

আরও পড়ুনঃ   পবা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। পরে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।

শুরুতে আসিফ মাহমুদ বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।’

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি আসিফ মাহমুদের

নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন, ‘নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে উইমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলা ঠিক করে দিতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST