২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা সীমান্ত এলাকার খানপুর, চারঘাট বিকল্প এবং মাজারদিয়া বিওপি কর্তৃক পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১: ৩০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন পশ্চিমপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে *ভারতীয় মদ-১৫ বোতল* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ নয় অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১২: ৩০ মিনিটে চারঘাট বিকল্প বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট মডেল থানাধীন শাহরিয়ার খাল এলাকার নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, দুই জন মাদক কারবারীকে আম বাগানের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করে একটি বস্তা ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় মদ-১০ বোতল এবং গাঁজা-৪৫০ গ্রাম (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

একই তারিখ আনুমানিক ১:৩০ মিনিটে মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানাধীন বুলুনপুর নদীর চর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় নদীর পাড়ে লোকজনের আনাগোনা শুনতে পায়ে ঘটনাটি যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ভারতীয় Broncof-C-৩০ বোতল এবং Monogold সিরাপ-১২ বোতল (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ রাজপাড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST