২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাশ হয়নি

অনলাইন ডেস্ক : আজ বাফুফে নির্বাচন। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩৩ জন কাউন্সিলর। নির্বাচনের আগে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে বাফুফের বার্ষিক সাধারণ সভা। এই সভায় ২০২৫ সালের প্রস্তাবিত ৬১ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়নি।

বাফুফের বর্তমান সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভা শেষে বলেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উথাপিত হয়েছিল। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন।’ ইমরুল হাসান নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হচ্ছেন। নতুন কমিটি শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখে, ‘নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে বাজেট পাশ করতে হবে।’

বাফুফে ৩ অক্টোবর শেষ কার্যনির্বাহী কমিটির সভা করে। সেই সভায় বাজেট অনুমোদন হয়নি। ফিন্যান্স কমিটির চেয়ারম্যানকে অবহিত না করেই বাজেট সভায় উঠায় সেটি অনুমোদন হয়নি। এরপর আর্থিক বিষয়াদি নিয়ে আরেকটি সভা হওয়ার কথা থাকলেও হয়নি। আজ বাজেট পাশ না হওয়ার ক্ষেত্রে বাফুফের ফিন্যান্স বিভাগের দায় রয়েছে কি না এই প্রশ্নে ইমরুল বলেন, ‘আসলে বিষয়টি এ রকম নয়। আমাদের ডেলিগেটরা এটি নতুন কমিটির কাছে পাশ করাতে চেয়েছে।’

আরও পড়ুনঃ   নগরীতে কারফিউ শিথিল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

বাফুফের প্রস্তাবিত ৬১ কোটি টাকা বাজেটে আয় দেখানো হয়েছে ৪৭ কোটি। ১৪ কোটি টাকা ঘাটতি বাজেট। বাজেট পাশ না হওয়ার পাশাপাশি আর্থিক বিষয়াদি নিয়ে প্রশ্ন রয়েছে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের, ‘বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যয়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।’ শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল সিলেটে বাফুফে একাডেমির জন্য ফিফার ৭ লাখ ডলারের হিসাবের বিষয়টি পুনরায় উথাপন করেছেন।

আজকের এজিএমে বিশেষ দিক জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের বক্তব্য। বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তা বাফুফে সভায় বক্তব্য রাখেননি৷ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ফিফার স্পিরিটকে সম্মান রেখেই বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদের পাশাপাশি বাফুফের সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন। সচিবের এমন বক্তব্য স্বাগত জানিয়েছেন ইমরুল, ‘সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য আমাদের জন্য উদ্দীপনামূলক। আমরাও সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে ফুটবল পরিচালনা করতে চাই।’

আরও পড়ুনঃ   সর্বোচ্চ দামে আর্জেন্টিনা থেকে ১৭ বছরের মিডফিল্ডার কিনল রিয়াল

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের আজ ছিল শেষ দিন। তিনি নির্বাচনে যোগ্য-প্রার্থীদের বাছাই করার জন্য কাউন্সিলরদের অনুরোধ জানান। তার সেই বক্তব্যে মহিলা ফুটবলের সাফল্যের বিষয়টি ছিল বিশেষভাবে। এতে এজিএমে উপস্থিত অনেকের ধারণা তিনি মাহফুজা আক্তার কিরণকে ইঙ্গিত করেছেন।

আজকের সাধারণ সভায় গত এজিএমের কার্যবিবরণী পাশ হয়েছে। আজকের এজিএমে ১৩৩ কাউন্সিলরের মধ্যে শতাধিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST