১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাড়ছে সহিংসতা, মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা ফের বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

যদিও এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে শিথিলের আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই, ইন্ডিয়ান এক্সপ্রেস ও লাইভ মিন্ট।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি, ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে এই আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে লাইভ মিন্ট বলছে, মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং মণিপুরের থাউবাল জেলায় আজ বেলা ১১টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মানির প্রেসিডেন্ট

এই নিষেধাজ্ঞামূলক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হলেও পরে তা ১০ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল।

তবে, এই শিথিলতা এখন ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে প্রত্যাহার করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ‘এখন, এই বিষয়ে জারি করা সমস্ত পূর্ববর্তী আদেশের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) কারফিউ শিথিলকরণের সময়কাল বেলা ১১টা থেকে প্রত্যাহার করা হয়েছে’। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন কারফিউ পূর্ণ বলবৎ রয়েছে।

স্বাস্থ্য, বিদ্যুৎ, পিএইচইডি, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা কারফিউয়ের আওতামুক্ত থাকবেন। এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইটের যাত্রী এবং মিডিয়া কর্মীদেরও চলমান নিষেধাজ্ঞার মধ্যেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত : রাজনাথ সিং

লাইভ মিন্ট বলছে, রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে ছাত্রদের ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করার প্রেক্ষিতে ইম্ফলের দুটি জেলায় কারফিউয়ের এই আদেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের পরিকল্পনা করছে শিক্ষার্থীরা।

একইভাবে, থাউবালে সোমবার আয়োজিত ছাত্র বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর সেখানেও বাইরে বের হওয়া ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত সোমবার ওই বিক্ষোভের মধ্যে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে সোমবার রাজ্যের সকল স্কুল ৯ ও ১০ সেপ্টেম্বর বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মণিপুরের স্কুল এডুকেশনের ডিরেক্টর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৩

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৪

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৫

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৬

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৭

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৮

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৯

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১০

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১১

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১২

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৩

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৪

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১৬

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৮

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৯

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

২০

Design & Developed by: BD IT HOST