
মোহা. আসলাম আলী, বাঘা: ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার উদ্যোগে জনগণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে টার দিকে বাঘা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক তকি ফয়সাল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এর সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল পৌরসভার একার প্রচেষ্টাই যথেষ্ট নয়, এর জন্য নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার কিংবা ছাদে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুরুজ, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণত সম্পাদক তরিকুল ইসলাম তফিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়। মশারি পেয়ে স্থানীয় বাসিন্দারা পৌর কর্তৃপক্ষের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST