২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় ককটেল বিস্ফোরক মামলার আসামি যুবলীগ কর্মী গ্রেপ্তার

মোহা: আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরক মামলার আসামি এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি-২৫) তাকে জেল হাজতে প্ররণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মীর নাম রাসেল আহমেদ (২৯)। সে বাঘা পৌরসভার এলাকার ৭ নং ওয়ার্ড চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানয়, রাসেল আহমেদ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বসত বাড়িতে ককটেল বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী। ফকরুল হাসান পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের কেশবপুর গ্রামে তার বাড়ি। গত শনিবার উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে তার গ্রেফতারে উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান আসাদ বলেন, তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি-২৫ আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বসত বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST