৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” প্রকল্পের আওতায় রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা তথ্য অফিস রাজশাহীর আয়োজনে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন প্রধান অতিথি এবং ইউপি সদস্য আফজাল হোসেন ও সমাজ সেবক আবু সাইদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তারা পেনশন স্কীম, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া মাদক, গুজব, বাল্যবিবাহের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারী শিক্ষার গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধ, চলমান তাপপ্রবাহ প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, মহিলা সমাবেশের শুরুতে পেনশন স্ক্রিম, মাদক, বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST