২৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শনিবার সকাল ৯ টায় রাজশাহীর দূর্গাপুর থানার মঙ্গলপুর হতে ৬ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী বাগমারা থানার পানিয়ার মানিক মোল্লার ছেলে নাইম হোসেন (২০)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৪ দুপুর ২ টায় ছয় বছরের কন্যাশিশু বাড়ির পাশে মোল্লাপাড়া জামে মসজিদের পার্শ্বে খেলা করছিল। তখন একই গ্রামের নাইম হোসেন (২০) তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে রাজশাহী জেলার বাগমারা থানার পানিয়া গ্রামস্থ ধৃত আসামির নিজ বসত বাড়ির ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের দাদা নামাজ পড়ে আসামির বাড়ীর সামনে দিয়ে আসার পথে ভিকটিমের ডাক-চিৎকার শুনতে পায়। তখন আসামীর বাড়ির সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামী ভিকটিমকে জড়িয়ে ধরে টানা-হেচড়া করছে। তখন আসামী ভিকটিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম এর দাদা বাদি হয়ে বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার মঙ্গলপুর নামক এলাকা হতে উক্ত ধর্ষণচেষ্টার এজারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST