৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগমারা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদবি পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতির সুযোগ সৃষ্টির দাবিতে রাজশাহীর বাগমারায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগমারা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

ব্যাংক সূত্রে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩ তম সভায় ২০২৪ সালের ৭ নভেম্বর কয়েকটি পদের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ভূমি অফিসার (মাঠ) পদকে ভূমি অফিসার, কম্পিউটার অপারেটর পদকে সিনিয়র সহকারী অফিসার, মাঠ সহকারী পদকে সহকারী অফিসার এবং ক্যাশ সহকারী পদকে সহকারী অফিসার (ক্যাশ) করার প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে এসব প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে, কারাগারে প্রেরণ

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করায় তাঁদের মধ্যে কর্মস্পৃহা ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে হতাশা তৈরি হচ্ছে। পদোন্নতির সুযোগ না থাকায় যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলেও তাঁরা মনে করেন। দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন হলে পদোন্নতির সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মানববন্ধন থেকে প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, পদবি পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়ন, পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

৩

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

৪

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৫

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৭

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৮

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৯

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

১১

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১২

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৩

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১৪

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৫

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৬

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৯

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST