৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

আগুনে ক্ষতিগ্রস্ত বিধবা নারীকে নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে ৭৫ বছর বয়সী এক বিধবার বসতঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছেন রুজুফা বেওয়া নামের ওই বৃদ্ধা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। তাৎক্ষণিক নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন তাঁরা।ঘটনাটি ঘটেছে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তাঁর টিনশেড বসতঘরে। এতে ঘরটির সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় রুজুফা বেওয়া বাড়িতে ছিলেন না। ফলে প্রাণে রক্ষা পেলেও নিজের সহায় সম্বল ও ঘর হারিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন তিনি।

আরও পড়ুনঃ   হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় বিধবার হাতে নগদ ১০ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল তুলে দেন। পাশাপাশি তাঁর বসতঘর পুনর্র্নিমাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভোটার আইডি কার্ডের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, “অগ্নিকাণ্ডে একজন অসহায় বৃদ্ধা তাঁর শেষ আশ্রয়টুকু হারিয়েছেন। খবর পাওয়ার পর আমরা তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁর ঘর পুনর্র্নিমাণের ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

এ সময় নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক উপস্থিত থেকে তিনিও বৃদ্ধাকে ঘর তৈরীতে সহযোগিতার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে অসহায় হয়ে পড়া রুজুফা বেওয়ার পাশে উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST