২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক : এশিয়া কাপ শেষ হলেও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার সেই আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। আজ (২ অক্টোবর) শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের অনেকের মনেই প্রশ্ন, কীভাবে দেখা যাবে এই সিরিজের ম্যাচ?

আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের পাশাপাশি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য তাদের চোখ রাখতে হবে ট্যাপম্যাডে।

আরও পড়ুনঃ   ৪ নভেম্বরের মধ্যে বইমেলার সময় ঘোষণা চেয়ে আলটিমেটাম

আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা দেখা যাবে। এছাড়া পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।

আরও পড়ুনঃ   ইউনূসকে প্রধানমন্ত্রী করে ছড়ানো বার্তা, পাগলের প্রলাপ বললেন কাদের

এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন।

২, ৩ ও ৫ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST