১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সম্মান দেখিয়ে গম্ভীর বললেন ‘কাউকে ভয় পাই না’

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ বুধবার ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে দল হিসেবে ভারত যে কাউকে ভয় পায়না সেটি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, তবে সম্মান করেন বাংলাদেশকে। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম টেস্ট সিরিজ।

আসন্ন সিরিজে নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলছিলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’

আরও পড়ুনঃ   ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

তবে ভারত নিজেদের নিয়েই ভাবছে বলে জানালেন গম্ভীর, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগেও যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ। সেই জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   কমলো কেরোসিন-ডিজেলের দাম, অপরিবর্তিত পেট্রোল-অকটেন

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তাদের কথাও বিবেচনায় রেখেছেন গম্ভীর, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত চেন্নাইয়ের লাল পিচে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST