৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে কীর্তি নাহিদার

অনলাইন ডেস্ক : ১০ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে জয়খরা ঘুচল বাংলাদেশের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের উদ্বোধনী ম্যাচে স্কটিশদের ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এমন জয়ের ম্যাচে অনন্য কীর্তি গড়লেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাহিদা। ৮৮টি ম্যাচ খেলে ৮৭ ইনিংসে এমন কীর্তি গড়লেন নাহিদা।

বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট রয়েছে তার নামের পাশে। এ ছাড়া ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা উইকেটশিকারি রুমানা আহমেদ।

আরও পড়ুনঃ   সাইবার স্পেসে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে কর্মশালা

সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের নিদা দার। ১৫৬ ম্যাচে তার নামের পাশে আছে ১৪৩ উইকেট।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে অংশ নিলেও কেবল দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত চারটি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটানোর লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ   জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

যদিও ব্যাটিংয়ে আহামরি পুঁজি ছিল না। ৭ উইকেটে ১১৯ রান করে জ্যোতিরা। সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ করে নাহিদারা ১০ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়েছেন। বাংলাদেশের লক্ষ্য তাড়ায় স্কটিশ মেয়েরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST