১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর বাজার সমিতির আহবায়ক এবং বানেশ্বর হাট ইজারাদারের সামনে পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে লাঞ্চিত করার প্রতিবাদে পুঠিয়ায় সংবাদ সম্মেলন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা হুমায়ুন কবির। হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বানেশ্বর মাংস হাটায় জবাইকৃত গরুর পেটে বাচ্চা বের হয়েছে এই বিষয়ে জানতে পেরে বানেশ্বর বনিক সমিতির সামনে উপস্থিত।এ সময় পুঠিয়া প্রাণিসম্পদ অফিসার বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষে সাংবাদিকরা আমাকে কিছু বলার জন্য বললে আমি বলি আজকের এই অনাকাঙ্খিত বিষয় নিয়ে যা আলোচনা হচ্ছে এটার জন্য ইজারাদার ও বণিক সমিতির কিছু অবহেলা রয়েছে। তার কারণ হলো গত মাসের ২৫ তারিখে একই ভাবে মাংস হাটাই ভাইরাস সংক্রমিত অসুস্থ গরু জবাই করার সময় ধরা পড়ে এজন্য তাকে প্রশাসনিক ভাবে ৫ হাজার টাকা অর্থ দন্ডেদন্ডিত করেন। যদি কঠোরভাবে প্রসাশন ও হাট কমিটি পদক্ষেপ নিতেন তাহলে আজকে এমন কাজ করার সাহস পেত না। বাজার ইজারাদার ও বণিক সমিতির সম্মিলিত নেতৃত্ব না দেওয়ার জন্য বাজারে অনেক ঘটনা ঘটছে। নকল শীল দিয়ে তারা গরু জবাই করে এবং মাংস বিক্রি করে এর কোন প্রতিকার নেই। মাংস হাটার এই ১৫ বছরের সিন্ডিকেট আজো ভাঙতে পারেনি এটা সবার ব্যর্থতা বলে আমি মনে করি। প্রশাসনের তেমন কোন জোরালো ভুমিকা না থাকায় বানেশ্বর বাজার গ্রুপিং করে আওয়ামী লীগদের লোকজন নিয়ে নিজেদের দল ভারী করে বেশি দামে হাট নিয়ে আসছেন। এতে খাজনা বেশি নেওয়ার অভিযোগ আছে খাসি হাটা গরু হাটা থেকে বেশি খাজনা নেবার অভিযোগ আছে এই কথা বলতেই আমাকে বাঁধা এবং অকঁথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে ধাক্কা দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এবং বানেশ্বর হাটে মাংস বিক্রেতা রিয়াজুল দীর্ঘদিন থেকে নিম্নমানের কমা, অসুস্থ এবং গর্ভবতী গরু বিক্রি করে আসছে। তার এই অনৈতিক কর্মকাণ্ডের সুস্থ তদন্তের মাধ্যমে এই সংবাদ সম্মেলন থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়নপত্র সংগ্রহ

এসময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলেন সভাপতি সিজান আব্দুল্লাহ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আলী, শিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক আশিক, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি হোসেন, দপ্তর সম্পাদক সামি, বানেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বেলপুকুর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম প্রমখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

৪

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

৬

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

৭

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

৮

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

৯

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

১১

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

১২

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

১৩

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

১৬

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST