
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে গাঁজা সংগ্রহ করতে এসে ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ ‘এসআর পার্সেল সার্ভিস’ থেকে তাকে গ্রেফতার করে এসআরবি সদস্যরা।
গ্রেফতার প্রিভেল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কাছে খবর আসে কুরিয়ারের মাধ্যমে মাদকের কেনাবেচা হচ্ছে। এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগতর রাতে অভিযানে নামে এসআরবি সদস্যরা। একপর্যায়ে ‘এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডের’ মাধ্যমে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকেই ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে প্রিভেলকে গাঁজাসহ নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST