১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে ২০৩ বস্তা রাসায়নিক সার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সার ঘটনাস্থলেই ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকার মেসার্স আল আমিন ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নিয়ামতপুর থানা – পুলিশ অভিযানে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত মেসার্স আল আমিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ২০৩ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণে আদালত পরিচালনা করে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি বন্ধ করা এবং বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST