৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে নারী খেলোয়াড়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরে নুসরাত জাহান মারিয়া ওরফে বৈশাখী (১৮) নামে জেলা ব্যাডমিন্টন দলের নারী খেলোয়াড়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৈশাখী জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে। বৈশাখী নাটোর নবাব সিরাজ-উদদ্দৌলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী হিসেবে ছাত্রীনিবাসে পরিচয় দিলেও সে এবার দ্বিতীয়বারের মতো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো কারণে অভিমান করে বৈশাখী আত্মহত্যা করেছে। ছাত্রীনিবাসটিতে সে ডাবল বেডের একটি কক্ষ নিয়ে একাই বসবাস করত। বৈশাখী স্থানীয় চামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলামের ভাতিজি।

হাফসা ছাত্রীনিবাসের মালিক ও নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে তার ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা তাকে ফোন করে জানায়, বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে। রুম থেকে তারা বৈশাখীর কোনো সাড়াশব্দ পাচ্ছে না। পরে তিনি বৈশাখীর পরিবার ও নাটোর থানায় বিষয়টি জানান। খবর পেয়ে নাটোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ছাত্রীনিবাসে এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   নড়াইল সদর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

২

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

৩

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৪

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৫

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

৬

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

৭

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

৮

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

৯

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১০

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

১১

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

১৩

‘আমাকে চুম্বন করো!’

১৪

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১৫

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

১৬

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

১৭

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

১৮

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৯

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

২০

Design & Developed by: BD IT HOST