২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ধারালো অস্ত্রসহ আটক ১, সহযোগী পলাতক

স্টাফ রিপোর্টার : নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তবে এসময় তার সহযোগী মো: নূর ইসলাম বিষু (৩২) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি মো: ওয়াসিম আলী কিরন (২৮)। সে নগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো: আবু বাক্কারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ ডিসেম্বর এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।

আরও পড়ুনঃ   কৃষক সেজে ছদ্মবেশে অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিমটি গতকাল দিবাগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে আটক স্ত্রী

ধৃত আসামি ও তার সহযোগী অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

৩

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

৪

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৫

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৭

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৮

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৯

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

১১

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১২

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৩

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১৪

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৫

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৬

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৯

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST