১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে জুয়ার সরঞ্জামাদি ও টাকা সহ ২৪ জন আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় জুয়ার আসর থেকে নগর টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার দিবাগত রাতে লক্ষীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘর থেকে তাদের আটক করে। এসময় ৬ সেট প্লেয়িং কার্ড, ৫২ টি বিভিন্ন রংয়ের তাস, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ১ টি ল্যাপটপ ও ১ টি এ্যাকসেস মডেলের ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তিরা নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘরে জুয়া খেলছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয় ২৪ জনকে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার ১৫

আটককৃতরা হলো- নগরীর চন্ডিপুর এলাকার মোহাম্মাদ আলীর ছেলে আলী হাসান তুষার (৩৩), দাসপুকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মমিন (৩৫), ভাটাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫২), চন্ডিপুর এলাকার আক্তার হোসেনের ছেলে ইনজামুল হক (২৪), ভাটাপাড়ার ফজলুর রহমানের ছেলে সেলিম রহমান (৫২), চন্ডিপুর এলাকার মুজদার আলীর ছেলে রাকিব এহসান সৌরভ (২৭), লক্ষীপুরের ইলিয়াসের ছেলে শফিকুল ইসলাম (৪০), চন্ডিপুর এলাকার হোসেন খানের ছেলে এনায়েত উল্লাহ খান (৪৫), লক্ষীপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মাসুম আহমেদ (৪৮), কাজিহাটা এলাকার আহমেদ হোসেনের ছেলে জুলফিকার হোসেন (৪৩), ভাটাপাড়া এলাকার গোলাম নবীর ছেলে রেন্টু (৩৫), কাজিহাটা এলাকার সুলতান গাজির ছেলে সজল গাজি (৩২) ও জালাল শেখের ছেলে সেলিম শেখ (৪৪), চন্ডিপুরের শহিদুলের ছেলে জাহিদুল ইসলাম (৪৮), বুলনপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন আলী (৪০), পদ্মা আবাসিক এলাকার গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫৮), কর্ণহার এলাকার কাজিমুদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৬), রানীদিঘী এলাকার মুজাহিদ হোসেনের ছেলে মিনহাজ (৩৫), কাটাখালি বাজার এলাকার আকরাম আলীর ছেলে আব্দুল হাদি (৩৫), টাঙ্গুইন এলাকার মোহনলালের ছেলে সেলিম রেজা (৩৭), কাটাখালি এলাকার মহসিন আলীর ছেলে রবিউল ইসলাম (৪৪), ষষ্টিতলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে চারু (৩২), কাদিরগঞ্জ এলাকার হুমায়ুন কবীরের ছেলে মাহবুব আলম (৪০) ও বড়বনগ্রাম এলাকার খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৯)।

আরও পড়ুনঃ   চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

আটকের পর তারা স্বীকার করে ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলতো। ওই এলাকার মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার এ জুয়া খেলা পরিচালনা করে আসছিল। আটকের পর তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST