২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দেশ ও মানুষের স্বার্থে জামায়াত সংস্কার প্রত্যাশী : গোলাম পরওয়ার

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও মানুষের স্বার্থে সংস্কার প্রত্যাশী। আর দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ জানুয়ারি) সকালে পাবনার দারুল আমান ট্রাস্ট ময়দানে জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনীব্যবস্থা সংস্কার চাই, এজন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা-পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

আরও পড়ুনঃ   সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। প্রকৃত ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারও মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।

আরও পড়ুনঃ   সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST