১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর

অনলাইন ডেস্ক: দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯। সব কটি থানাতেই পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে সব মহানগরের (মেট্রোপলিটন) আওতাধীন থানা ১১০টি। আর জেলা পর্যায়ের থানা ৫২৯টি।

আরও পড়ুনঃ   বেনাপোলে সোনার বারসহ আটক মনিরুজ্জামান রিমান্ডে

এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার সব কটিতে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট বিকেল থেকে রাজধানীর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। দেশের অন্যান্য এলাকাতেও পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। পরে পুলিশের বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ   মেসিদের ভারত সফর নিয়ে শঙ্কা

পরে ধীরে ধীরে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়। থানার নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়। এখন সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

১

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

৩

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৪

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

৬

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৭

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৮

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১০

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১১

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১২

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৩

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৪

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৬

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৭

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৮

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৯

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

২০

Design & Developed by: BD IT HOST