২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দেড় কোটি টাকার দুর্নীতি, খাদ্য কর্মকর্তা কারাগারে

স্টাফ রিপোর্টার : প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) সকালে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মত ইসমত আরা আসামির জামিন আবেদন নাকচ করে দেন এবং দুর্নীতির এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মিয়া মো. নুরুজ্জামান।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

এছড়া রাষ্ট্রপক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌশুলি (পিপি) অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি আসামির জামিনের বিরোধিতা করেন। এ মামলায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকসহ মোট আসামি সাতজন। এদের মধ্যে শুধু আজহারুল ইসলামই আত্মসমর্পণ করলেন।

অন্য ছয় আসামি পলাতক আছেন। জানতে চাইলে আদালতের পিপি অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে কেনা হয়েছিল। এভাবে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করা হয়। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন ২০২০ সালে সাতজনের নামে মামলা করেন।

আরও পড়ুনঃ   কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি

পরে মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়। তবে আসামিরা এতদিনেও আদালতে এসে হাজির হননি। আজ মামলার ধার্য্য তারিখে আজহারুল ইসলাম হাজির হন। তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং দুর্নীতি এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST