১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দায়িত্ব ছাড়তে চান ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রশাসনিক ব্যয় সংকোচন সংক্রান্ত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডগে)’-তে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে এখন তিনি নিজের ব্যবসায় মনোযোগ দিতে চাচ্ছেন বলে জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার হোয়াইট হাউসের মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, ‘এই দেশের বেশিরভাগ মানুষই আপনাকে শ্রদ্ধা করে, কৃতজ্ঞতাও জানায়।’ তিনি আরও বলেন, ‘আপনি যতদিন ইচ্ছা থাকুন—আমন্ত্রণ রইল। তবে আমি বুঝি, আপনি হয়তো নিজের গাড়ির ব্যবসায় যেতে চাইছেন।’

এই বৈঠকটি মাস্কের ডগে-তে দায়িত্ব পালনের শেষ বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক ইতোমধ্যে গত মাসে জানিয়েছিলেন, তিনি এই প্রশাসনিক দায়িত্ব থেকে সরে গিয়ে নিজের মূল প্রতিষ্ঠান টেসলার ওপর মনোযোগ দিতে চান, যেটি সম্প্রতি নানা সমস্যার মধ্যে পড়েছে।

আরও পড়ুনঃ   ইরানে হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর

ট্রাম্প বৈঠকে মাস্ককে উদ্দেশ করে বলেন, ‘আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাকে খুব অন্যায় আচরণের শিকার হতে হয়েছে।’

উত্তরে মাস্ক বলেন, ‘হ্যাঁ, তারা আমার গাড়িগুলো পুড়িয়ে দিতে পছন্দ করে, যা খুব ভালো কিছু না।’

উল্লেখ্য, মাস্কের সরকারি ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে টেসলা ব্র্যান্ডের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বিভিন্ন শহরে টেসলার শোরুমে হামলা ও বয়কটের ডাকও দেখা গেছে।

টেসলার নেতৃত্ব নিয়ে বিতর্ক

‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, টেসলার পরিচালনা পর্ষদ মাস্ককে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ইতোমধ্যে বিকল্প প্রধান নির্বাহী খুঁজতে কিছু নিয়োগ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে।

তবে এই তথ্য অস্বীকার করেছে টেসলা। প্রতিষ্ঠানটির চেয়ারপারসন রবিন ডেনহোম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যমে একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, টেসলার বোর্ড সিইও খোঁজার জন্য নিয়োগ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। এটি পুরোপুরি ভুল।’

আরও পড়ুনঃ   ‘ভয়ংকর যন্ত্র’ দিয়ে নারীর স্বেচ্ছামৃত্যু, কীভাবে কাজ করে এটি

তিনি বলেন, ‘টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং বোর্ড তার ওপর পূর্ণ আস্থা রাখে।’

মাস্কের দায়িত্ব কমানো নিয়ে ব্যাখ্যা

মাস্কের ঘনিষ্ঠ সহযোগী এবং ট্রাম্প প্রশাসনের সদস্য ডেভিড স্যাকস জানিয়েছেন, মাস্ক ডগে থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না, বরং দায়িত্ব কিছুটা কমিয়ে আনছেন।

স্যাকস ‘অল-ইন’ পডকাস্টে বলেন, ‘২০২২ সালে টুইটার কেনার পর মাস্ক যেভাবে দায়িত্ব হস্তান্তর করে রক্ষণাবেক্ষণ পর্যায়ে গিয়েছিলেন, এখন ঠিক একই পরিকল্পনা করছেন।’

তিনি আরও বলেন, ‘যখনই তিনি মনে করেন যে তার একটা মানসিক ছক তৈরি হয়ে গেছে এবং তিনি আস্থাভাজন লোকদের সঠিক জায়গায় বসাতে পেরেছেন, তখন তিনি পরিচালনামূলক অংশ থেকে নিজেকে আড়ালে রাখেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

২

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

৪

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৫

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৮

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৯

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১০

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১১

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১২

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১৩

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৪

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৫

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৬

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৭

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৮

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৯

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

২০

Design & Developed by: BD IT HOST