৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

অনলাইন ডেস্ক : জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারীদের মতো বিডিআর বিদ্রোহে নিহত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

তিনি বলেন, শুধু ক্ষতিপূরণই না, বিডিআর বিদ্রোহে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং ঘটনার পুনতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা বিডিআর সদস্যদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এ দাবি জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

তিনি বলেন, পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ইসলামী আন্দোলন বিডিআর সদস্যদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

পিলখানায় কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা এবং বিডিআরের মতো একটি সুশৃঙ্খল ও সাহসী বাহিনীকে বিপর্যস্ত করা দেশবিরোধী গভীর ষড়যন্ত্র ছিল উল্লেখ করে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, বিডিআর সদস্যরা ছিলেন ষড়যন্ত্রের শিকার। অতএব বিডিআর সদস্যদের উপরে যে জুলুম চলছে তা অতিদ্রুত বন্ধ করতে হবে। বিনা বিচারে আটকদের মুক্তি দিতে হবে। নির্যাতিতদের ক্ষতিপূরণ দিতে হবে। বিনা অপরাধে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিষয়ে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সুরাহা করতে হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

তিনি বলেন, বিডিআর সদস্যদের দাবি বাস্তবায়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সরকারের উপদেষ্টারা যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন তবে ইসলামী আন্দোলন অবহেলিত বিডিআর সদস্যদের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে।

বিডিআর সদস্যদের কর্মসূচিতে দলের পক্ষ থেকে শাহবাগে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আবদুর রহমান ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST