১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তির দাবীতে জাসদ রাজশাহী মহানগর ও জেলা বৃহস্পতিবার বিকাল ৫ টায নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গনক পাড়া জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহ সভাপতি মো: মোশাররফ হোসেন,শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা মো: সোহেল রানা।

আরও পড়ুনঃ   শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তি দাবী করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীরমুক্তিযোদ্ধা, জেষ্ঠ নাগরিক, নেতা ও জনপ্রতিনিধিকে কোন প্রভাবশালীর কথিত চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো সেই জবাবদিহিতাও দাবী করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

আরও পড়ুনঃ   দেশে ফিরেই মাকে দেখতে যাবেন তারেক রহমান

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জাসদ নেতা মো: শরাফত উল্লাহ, পুতুল কান্তি ভট্টাচার্য, মাসুম আহমেদ, এ কে এম বাহাউদ্দিন বাহার, আশরাফুল আলম সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম শিবলী, গাজী আলমগীর কবীর, মাহমুদ হোসেন রাসেল, মানিক সরকার, সৈয়দ জোহেব রনি, মাসুদ রানা, ছাত্রনেতা শিহাবউদ্দিন সোহাগসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

৩

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

৪

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

৫

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

৯

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১০

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

১১

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১২

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

১৩

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১৪

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

১৫

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৬

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

১৭

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

১৮

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

১৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST