১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

জাবি ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ১ম স্থান অধিকারী সোহানকে শুভেচ্ছা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ইউএনও

সুজানগর( পাবনা) প্রতিনিধি : সোহানের স্বপ্ন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার কিন্তু একমাত্র সৃষ্টিকর্তাই জানেন তার এ স্বপ্ন পূরণ হবে কিনা? তবে সোহান আশাবাদী কঠোর পরিশ্রম এবং আত্মচেষ্টায় তার এ স্বপ্ন পূরণ হবে।

সোহান পাবনা জেলার সুজানগর উপজেলার কাকিয়ান গ্রামের দিনমজুর ইকবাল খার ছেলে। পাঁচ ভাই বোনের মধ্যে সোহান দ্বিতীয়। পিতার আর্থিক স্বচ্ছলতা না থাকায় অনেক কষ্ট করে সোহান কে এ পর্যায়ে আসতে হয়েছে। সোহান জানায়, পিতা অনেক কষ্ট করে আমার লেখাপড়ার খরচ চালাতেন, অনেক সময় আমি নিজেও ভ্যান চালিয়ে কিছু টাকা উপার্জন করতাম।

আরও পড়ুনঃ   ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

সোহান সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল এবং সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছিল। এবারের ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অধিকার করে সোহান। সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়।

সোমবার দুপুরে সোহান সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ তাকে ফুলের শুভেচ্ছা দেন এবং তার লেখাপড়া অগ্রগতির জন্য শিক্ষা উপকরণ স্বরূপ একটি ল্যাপটপ দেওয়ার আশ্বাস দেন এবং সার্বিক সহযোগিতা করবেন বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ   ‘পুড়িয়ে হত্যা’র ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ৩ দিন গণধর্ষণ, গ্রেপ্তার ৪

সোহান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST