২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

অনলাইন ডেস্ক : ২০০০ সালে কেনিয়ার পর প্রথম কোনো স্বাগতিক দেশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিলো পাকিস্তান। সবশেষ এমনটা দেখা গিয়েছিল ২০০০ সালের আসরে। সেবার আয়োজক ছিল কেনিয়া। যদিও কেনিয়া ওই আসরে নিচের সারির র‌্যাঙ্কিংধারীদের নিয়ে প্লে-অফ পর্ব খেলেছিল।

এরপর আইসিসি নকআউট টুর্নামেন্টটি ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’ নামকরণ হয়। তারপর এবারই প্রথম স্বাগতিকদের মধ্যে সবচেয়ে লজ্জাজনক রেকর্ড গড়ল পাকিস্তান। কেনিয়ায় অনুষ্ঠিত আসরের নাম ছিল আইসিসি নকআউটস। টুর্নামেন্টের ফরম্যাটও ছিল একেবারেই ভিন্ন।

আরও পড়ুনঃ   নগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা

স্বাগতিকদের মধ্যে সেরা পারফরম্যান্স ২০০২ সালে শ্রীলঙ্কার। সেবার তারা যুগ্মভাবে শিরোপা জেতে। কলম্বোতে টানা ২ দিন বৃষ্টির পর পূর্ণ খেলা মাঠে না গড়ানোয় শিরোপা ভাগাভাগি হয় ভারতের সঙ্গে। সেটাই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র যুগ্ম চ্যাম্পিয়নের ঘটনা।

সবচেয়ে দুর্ভাগা স্বাগতিক ইংল্যান্ড। ২০০৪ এবং ২০১৩ সালে তারা হয়েছিল রানারআপ। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২ উইকেটে এবং ২০১৩ সালে ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল ইংল্যান্ড।

আরও পড়ুনঃ   ভোটার তালিকা হালনাগাদ, খসড়া ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত মতবিনিময় সভা

এখন পর্যন্ত অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ আসরে সর্বোচ্চ ২ বার করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। টানা দুই আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের একমাত্র কীর্তি রয়েছে অজিদের। এ ছাড়া একবার করে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST