২৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘ঐক্য পরিষদ’এর সভাপতি জুয়েল, সম্পাদক মাহাফুজ

ছবি- মোঃ রেজাউল করিম জুয়েল সভাপতি (বামে) এবং মোঃ মাহাফুজুর রহমান সাধারণ সম্পাদক (ডানে)। 

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে।

উপজেলা সদরে আয়োজিত এক সভায় ১১টি সংগঠনের প্রতিনিধিদের সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ রেজাউল করিম জুয়েল সভাপতি এবং মোঃ মাহাফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও নুরে আলম অহিদ। এছাড়া তথ্য ও প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জল, মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নেসা এবং নির্বাহী সদস্য হিসেবে মোজাম্মেল হক, আজিম আলী ও আসারুল ফেরদৌস মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

নেতৃবৃন্দ জানান, প্রতিটি সংগঠন তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করবে। তবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠনগুলোর মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

আরও পড়ুনঃ   নয় দফা দাবিতে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

তাঁরা আরও জানান, যোগাযোগের সীমাবদ্ধতার কারণে উপজেলার অনেক সংগঠন এখনো এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেনি। আগ্রহী সংগঠনগুলো ভবিষ্যতে এতে যুক্ত হতে পারবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সম্মিলিত উদ্যোগ উপজেলার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

২

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৩

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৬

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৭

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৮

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১০

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৩

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৪

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৫

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৬

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৭

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৮

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST