১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের গণহত্যা মামলার রায় দেবে আন্তর্জাতিক আদালত

অনলাইন ডেস্ক: জাতিসংঘের শীর্ষ আদালত গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শুক্রবার প্রাথমিক রায় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এটি মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের একটি যুগান্তকারী রায়।

আন্তর্জাতিক বিচার আদালত ইসারায়েলকে গাজায় তাদের সামরিক অভিযান বন্ধ করার অথবা মানবিক সহায়তা সরবরাহের নির্দেশ দিতে পারে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় এই নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা শুরু করে ।

ইসরায়েল আসলে গাজায় গণহত্যা করছে কি-না সে বিষয়ে আদালত অবশ্য রায় দেবেনা।
এই পর্যায়ে, আইসিজে গাজায় গণহত্যার বৃহত্তর অভিযোগ বিবেচনা করার আগে আজ এই জরুরি আদেশ দেবে। গণহত্যার অভিযোগের প্রক্রিয়া সম্পন্ন হতে সম্ভবত কয়েক বছর সময় লাগতে পারে।

মামলাটি দক্ষিণ আফ্রিকা দায়ের করেছিল। যেখানে বলা হয়েছে, ইসরায়েল ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্টের চাইতেও নজির সৃষ্টি করেছে।
ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জুলিয়েট ম্যাকইনটায়ার বলেছেন, ‘ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা প্রমাণ করার দরকার নেই দক্ষিণ আফ্রিকার।’

আরও পড়ুনঃ   সরাসরি ইসরায়েলে হবে হামলা, যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলল ইরান

তিনি এএফপি’কে বলেন, ‘তাদের কেবলমাত্র গণহত্যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে তা প্রতিষ্ঠিত করতে হবে।’
এই মাসের শুরুর দিকে গাজার সহিংসতা থেকে দূরে একটি বিশ্ব হেগের ‘পিস প্যালেসে’র ঐতিহ্যবাহী হলে দুই দিনের বেশি শুনানিতে গাজায় ইসরায়েলের জেনোসাইড কনভেনশনের কারিগরি বিষয়ে আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়েন।

দক্ষিণ আফ্রিকার শীর্ষ আইনজীবী আদিলা হাসিম ঘোষণা করেছেন, ‘গণহত্যার ঘোষণা কখনই আগে থেকে দেয়া হয় না।’
তিনি আরো বলেছেন, ‘কিন্তু এই আদালতের কাছে গত ১৩ সপ্তাহের প্রমাণাদি রয়েছে যা অবিসংবাদিতভাবে আচরণের একটি প্যাটার্ন এবং সম্পর্কিত অভিপ্রায় দেখায় যা গণহত্যামূলক কাজের একটি যুক্তিসঙ্গত দাবিকে ন্যায্যতা দেয়।’

মামলাটি ইসরাায়েলে ক্ষোভের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ‘বিশ্ব উল্টে গেছে।’
ইসরায়েলের আইনজীবী তাল বেকার প্রিটোরিয়ার মামলাটিকে ‘বাস্তবতা ও আইনগত চিত্র গভীরভাবে বিকৃত’ এবং ‘বাস্তবতার প্রেক্ষাপটহীন এবং হেরফেরমূলক বর্ণনা’ বলে খারিজ করেছেন।
হামাসের হামলার চিত্রগুলো আদালতের দেখিয়ে বেকার বলেছেন ‘যদি এমন কিছু কাজ হয়ে থাকে যা গণহত্যা হিসাবে চিহ্নিত করা যেতে পারে তবে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে সংঘটিত হয়েছে।’
ইসরায়েলের অভিযান গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একথা বেকার অস্বীকার করেন। সেনাবাহিনীর লক্ষ্য ছিল ‘ জনগণকে ধ্বংস করা নয়, বরং এ জনগণকে রক্ষা করা এবং তার দেশের জনগণকে রক্ষা করা। যারা একাধিক ফ্রন্টে হামলার শিকার।’

আরও পড়ুনঃ   হামাস-ইসরাইল যেভাবে চুক্তিতে পৌঁছেছে

আইসিজে’র রায়গুলো সব পক্ষের জন্য বাধ্যতামূলক, কিন্তু তাদের রায় মানতে হবে এমন কোন ব্যবস্থা নেই। কখনও কখনও তাদের সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়। উদাহরণ স্বরূপ, আদালত রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে নির্দেশ দিয়েছে।
নেতানিয়াহু ইতোমধ্যে পরামর্শ দিয়েছেন, তিনি আদালতের রায় মানবেন না। তিনি বলেছেন ‘কেউ আমাদের থামাতে পারবে না। হেগ নয় শুধু সারা বিশ্ব এবং অন্য কেউ নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST