১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

খুনি হাসিনার কোনো দোসরকে আমরা দেশে রাখব না

রাবি প্রতিনিধি : সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ইতিমধ্যে খুনি হাসিনার কিছু অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেই অডিও রেকর্ডে শোনা গেছে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশেরা এখনো খুনি শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্র পরিচালনা করছেন। বাংলাদেশের আনাচে কানাচে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘুরে বেড়াচ্ছে। অথচ বাংলাদেশের প্রশাসন ও বর্তমান সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমাদের স্পষ্ট বক্তব্য, ফ্যাসিবাদী সরকারের দোসরদের গ্রেপ্তার করতে হবে। সারা বাংলাদেশসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী সরকারের কোনো শেকড় আমরা রাখব না। ফ্যাসিবাদী সরকারের যে সকল দোসরেরা আনাচে কানাচে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে তাদের ধরে ধরে আইনের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ‘মঞ্চ-২৪’র

ফ্যাসিবাদী সরকারের দোসরদের ভারতে পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পলাতক খুনি হাসিনার কোনো দোসরকে আমরা বাংলাদেশে রাখব না। অনতিবিলম্বে আপনারা ভারতে পালিয়ে যান। জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী আপনাদের ধরতে পারলে মালিশের কোনো জায়গা থাকবে না।

আরও পড়ুনঃ   শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাহী বলেন, সকলে সতর্কতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, সহনশীলতার সঙ্গে, এবং ধৈর্যশীলতার সঙ্গে ফ্যাসীবাদীদের মোকাবিলা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের শরীরের রক্ত থাকা পর্যন্ত এই খুনি হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম জিবন, শেখ নূর উদ্দিন আবির, তুষার শেখ, ইমরান হোসেন রাকেশ, আনু সাঈদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

১০

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

১৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

১৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST