১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কেন্দ্রঘোষিত রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজশাহীতে ‘রোডমার্চ’

রাবি প্রতিনিধি: আওয়ামী লীগের সব ধরনের চক্রান্ত্র রুখে দিতে কেন্দ্রের সাথে সমন্বয় করে চার দফা দাবিসহ সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ পালনের অংশ হিসেবে গতকাল ‘রোডমার্চ’ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিকেলে তালাইমারি মোড়ে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তালাইমারি শহীদ মিনার এলাকায় গিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখান থেকে রাজশাহীর শাহ মখদুম কলেজের সামনে গিয়ে সমাবেশ ও দোয়া-মোনাজাত করা হয় শহীদদের স্মরণে।

এ সময় ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই,’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’, ‘ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সেখানে তারা চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো— ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, আমরা গণভবনে থেকে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি , কিন্তু বাংলার গ্রামে-গঞ্জে, পড়া-মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে একেকটি শেখ হাসিনা রয়ে গেছে। তারা এখনো আমাদের রক্ত ঝড়াবে, রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসবে তাহলে আপনারা কি ঘরে ফিরে যাবেন? আমরা তাদের প্রতিহত করবো। গত ৫৩ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ কখনো বাস্তবায়ন করতে পারিনি বরং বার-বার বেইমানি করা হয়েছে। আমাদের আগস্টের বিল্পব এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। সারা বিশ্বে যেখানে যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নেবে বাংলাদেশের ছাত্র-জনতার অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে সেই স্বৈরাচারকে মসনদ থেকে টেনে নামাবে।

আরও পড়ুনঃ   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার

আরেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ছাত্র-আন্দোলনের গণঅভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করে সেই বিপ্লবকে রক্ষা করার জন্য আমরা এখনো মাঠে আছি। যতদিন পর্যন্ত এ বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে ততোদিন পর্যন্ত আমরা মাঠে থাকব। আজকে আওয়ামী লীগের দোসররা আমাদের বিপ্লবের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা আবু সাইদ এবং মুগ্ধ থেকে প্রেরণা নিয়ে সকল ষড়যন্ত্র রোধ করে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST