৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীকে শাহরুখ

অনলাইন ডেস্ক : এখনও বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতিই শাহরুখ খান ও গৌরী খান দম্পতি। তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম শাহরুখ খানের। তারপর কেটে গেছে অনেকটা সময়।

তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না তাদের। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন শাহরুখ-গৌরী; সমস্যা ছিল নিজেদের বোঝাপড়াতেও।

শাহরুখের অধিকারবোধ নাকি প্রবল ছিল। গৌরীর ওপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন গৌরীর ওপর।

আরও পড়ুনঃ   ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সে কথাই শোনা গেল গৌরীর পক্ষ থেকে। জানালেন, যে কোনো ধরনের সাদা রঙের শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। নায়ক বলেছিলেন, ‘তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বের হওয়ার অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।’

আরও পড়ুনঃ   প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন পূজা চেরি

শাহরুখ অবশ্য সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। তার কথায়, ‘নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৫

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৬

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৭

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৮

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST