২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন পূজা চেরি

অনলাইন ডেস্ক : সম্প্রতি একটি প্রসাধনী কোম্পানির অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা পুজা চেরি। সেখানে তাকে কিছুটা সাহসী অবতারেই দেখা যায়। শুধু তাই নয়, হাই মেকআপে পূজার চেহারাতেও আসে বেশ পরিবর্তন। আর এতেই বাধে বিপত্তি।

সেই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সঙ্গে শুরু হয় পূজা চেরিকে নিয়ে নতুন চর্চা। মেকাপের কারণে পূজার চেহারায় পরিবর্তন আসায় নেটিজেনরা মনে করে বসেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি!

সামাজিক মাধ্যমজুড়ে এমন জল্পনা চাউর হলে তা নজরে আসে পূজার। এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকার নিউ মেকাপের ছবি দেখে মন্তব্য ঘরেও একই দাবি করে বসেন নেটিজেনরা। অনেকে আফসোস করে লেখেন, প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা চেরি!

আরও পড়ুনঃ   ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

কিন্তু ঘটনা কী আদৌ তাই? সত্যিই কী প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই ঢাকাই নায়িকা? সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা। জানান, বিষয়টি নিয়ে বেশ অবাক তিনি। কারণ, তিনি যা করেননি, অথচ তা নিয়েই আলোচনা!

বিষয়টি নিয়ে খানিকটা বিব্রতও নায়িকা। পূজা বললেন, ফেসবুকে মানুষের মন্তব্যে অনেক অবাক হয়েছি। আমি সার্জারি করিনি, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয়, আমি জানি। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।

নায়িকার কথায়, ‘বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তনের ছাপ মুখে পড়ে। তা ছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয়। ওইদিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম। ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে। আর তাতেই এত সব কাহিনি।’

আরও পড়ুনঃ   শঙ্কায় রাশমিকার সিনেমা!

নায়িকা আরও বলেন, ‘আমি তো প্লাস্টিক সার্জারি করিনি। যদি প্লাস্টিক সার্জারি করতাম, গোপন রাখতে চাইতাম, মানুষ জেনে গেলে খারাপ লাগত।’

উল্লেখ্য, শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।

‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST