২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২৫

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর ঠিক এক সপ্তাহ আগেই দেশটিতে চলতি বছরের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছিল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়।

আরও পড়ুনঃ   মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

তিনি বলেন, ঘটনাস্থলে ২৫ জন মারা গেছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য আহতদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মূলত আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে দীর্ঘ সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকেই এর জন্য দায়ী করা হয়।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১২ জনেরও বেশি শিশু ছিল। ইরান থেকে ফেরা অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি বাস মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

আরও পড়ুনঃ বড়াইগ্রামে ছাত্রশিবির কর্র্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এছাড়া গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST