৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন।

মূলত ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্ট। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বর্তমান বা সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন।

শুক্রবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১১ জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাজায় সাবেক এই কট্টরপন্থি প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।

মূলত যুক্তরাষ্ট্রে আর কয়েকমাস পরই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর এর মধ্যেই মামলায় দোষী প্রমাণিত হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৪টি ধারায় অভিযোগ দায়ের হয়েছিল, তার প্রতিটিতেই তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

আরও পড়ুনঃ   আদিয়ালা কারাগারে কী কী সুবিধা পাচ্ছেন ইমরান খান?

সংবাদমাধ্যম বলছে, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আরও একবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তিনি লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। তবে নির্বাচনের পাঁচ মাস আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় চরম অস্বস্তিতে পড়লেন ট্রাম্প।

অবশ্য বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়েই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এই রায় লজ্জাজনক। সম্পূর্ণ মিথ্যা ও প্রভাবিত। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছ থেকেই আসল রায় পাওয়া যাবে।’

উল্লেখ্য, পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, সেজন্য ওই পর্নতারকাকে মোটা অংকের ঘুষ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ   কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার, নতুন সরকার গঠনের পথ প্রশস্ত

পরে আদালতে যান ওই পর্নতারকা। ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্কের বিবরণ থেকে শুরু করে ঘুষের কথা জানান তিনি। অবশেষে আদালত ডোনাল্ড ট্রাম্পকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত করল।

আদালত ছয় সপ্তাহ ধরে স্টর্মি ড্যানিয়েলস-সহ ২২ জন সাক্ষীর কাছ থেকে সাক্ষ্য শুনেছেন। এই পর্ন তারকার দাবি, ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে ‘সেক্স’ করেছিলেন। যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়ছিলেন তখন তিনি যেন এ কথা ফাঁস না করে দেন সেজন্য তাকে ঘুষ দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘুষের অর্থের কথা গোপন করতে তিনি ভুল ব্যবসায়িক তথ্য দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। এর সবগুলোতেই তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

২

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৩

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৪

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৫

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৬

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৭

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৮

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৯

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১০

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১১

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১২

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৩

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৪

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৭

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৯

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

২০

Design & Developed by: BD IT HOST