১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

অটোরিকশার লোভেই কিশোরকে হত্যা, গ্রেপ্তার ৪

শিমুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্টাফ রিপোর্টার : ২০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন হাবিবুল বাশার শিমুল। এরপর নির্জন সড়কে পৌঁছে পেছন থেকে কিশোর চালক শিহাব রানার (১৭) মাথায় হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁর মরদেহ ফেলে দেন পাশের ধানখেতে। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এভাবেই শিহাব রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় শিমুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও ছিনতাই হওয়া শিহাবের অটোরিকশা।

গ্রেপ্তার শিমুল (২০) উপজেলার লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সিপিএসসি দল। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে গোদাগাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে শিহাব হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়। রাতেই অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন- শিমুলের মা জোহুরা বেগম, একই এলাকার সুজন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগানপাড়া গ্রামের আবদুল হালিম। হালিমের গ্যারেজ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গত ২৭ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় শিহাব। রাত ৮টার দিকে শিমুল ২০০ টাকা ভাড়ায় তাঁকে গোদাগাড়ীর দিগ্রাম যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গোদাগাড়ী-আমনুরা সড়কের কলিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে হাতুড়ি দিয়ে শিহাবের মাথায় পরপর দুটি আঘাত করেন তিনি। এতে শিহাবের মৃত্যু হলে মরদেহ সড়কের পাশের ধানখেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুনঃ   ‘পুড়িয়ে হত্যা’র ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ৩ দিন গণধর্ষণ, গ্রেপ্তার ৪

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিহাবের সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর তাঁর বাবা সোহেল রানা গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৩১ অক্টোবর সকালে কলিপুর গ্রামের একটি ধানখেত থেকে শিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে ১ নভেম্বর গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST