১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টায় উদ্ধার হয়নি একটি বগিও, রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দুটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করলেও দুই ঘণ্টার প্রচেষ্টায় সরানো যায়নি লাইনচ্যুত ৯ বগির একটিও।

রোববার (১৭ মার্চ) বিকেল ৫টা ৩ মিনিটে চট্টগ্রাম থেকে একটি এবং আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একটি বগিও লাইন থেকে সরানো সম্ভব হয়নি।

হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মঙ্গি মারমা ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৫টা ৩ মিনিটে উদ্ধারকাজ শুরু করা হয়। বগিগুলো খুব বাজেভাবে পড়ে যাওয়ায় একটিও উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা করছেন। একটু সময় লাগলেও যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

আরও পড়ুনঃ   ঠাকুরগাঁওয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের সাক্ষাৎ

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ উল্যাহ বাহার ঢাকা পোস্টকে বলেন, উদ্ধারকাজ চলছে। শেষ কখন হয় সেটা বলা যাচ্ছে না। তবে যেকোনো অপ্রীতিকর কিছু মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রসঙ্গত, রোববার দুপুর ২টার দিকে নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত থাকলেও কারও আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৪

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৫

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৬

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৭

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৮

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৯

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১০

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১১

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১২

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৩

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৪

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৫

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৬

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৮

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৯

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST