৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২০০ ব্যাগ, ৭০টি ঘড়ি ছাড়া আরও যা আছে থাই প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা তার সম্পদের পরিমাণ জানিয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তার দল জানিয়েছে, প্রধানমন্ত্রীর মোট ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। যার মধ্যে আছে ২০০টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ। যেগুলোর মূল্য দুই মিলিয়ন ডলার। সঙ্গে আছে অন্তত ৭৫টি দামি হাতঘড়ি। যেগুলোর দাম প্রায় ৫ মিলিয়ন ডলার।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতংতার্ন। গত সেপ্টেম্বরে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতংতার্ন। গত ২০ বছরের বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল।

আরও পড়ুনঃ   ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল

৩৭ বছর বয়সী এই নারী প্রধামন্ত্রীর যুক্তরাজ্যের লন্ডন, জাপানসহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি আছে।

দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য। এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন, তার কত সম্পদ রয়েছে।

থাই প্রধানমন্ত্রীর বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন এক সময় ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। তিনি টেলিকম ব্যবসায় জড়িত। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার। যার মাধ্যমে তিনি থাইল্যান্ডের শীর্ষ ১০ ধনীর মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুনঃ   নববধূকে বাড়িতে এনেই পিটিয়ে হত্যা করলেন বর

এক সময় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে বিদেশে নির্বাসনে চলে যেতে হয় থাকসিনকে। তবে তা সত্ত্বেও থাইল্যান্ডে তার বেশ প্রভাব ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

২

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৩

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৫

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৭

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৮

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৯

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১০

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST