১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

স্বর্ণার দ্রুততম ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

অনলাইন ডেস্ক : আসরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিপাকে বাংলাদেশ। কিছুতেই যেন রানের দেখা পাচ্ছিলেন না শারমিন আক্তার-নিগার সুলতানারা। অবশেষে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙল টাইগ্রেসরা। টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

আরও পড়ুনঃ   বাগমারায় রাতের বেলায় দেয়ালে দেয়ালে লেখা হয়েছে আওয়ামী লীগের স্লোগান

দেখে-শুনে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।

তিনে নেমে আরো একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

আরও পড়ুনঃ   কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। ৭৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে খেলানো হয় পাঁচে। মিডল অর্ডারে সফল তিনি।

মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST