১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সোনামসজিদ স্থলবন্দরে ৮ কোটি টাকার অলংকার জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আনা ৭৬৭ কেজি সিটি গোল্ডসহ অন্যান্য ধাতব অলংকার জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে স্থলবন্দর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অলংকারগুলো জব্দ করা হয়। এ সময় আব্দুস শুকুর নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনামসজিদ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে আমদানি করা চায়না ক্লের আড়ালে লুকিয়ে রাখা ৩৩০ কেজি সিটি গোল্ড ও ৪৩৭ কেজি অন্য ধাতব অলংকার জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় স্থানান্তর

বিজিবির অধিনায়ক আরও বলেন, শুল্ক ফাঁকি দিতে অলংকারগুলো ভারত থেকে মিথ্যা ঘোষণাপত্রের মাধ্যমে অবৈধভাবে আমদানি করা হয়েছে। আমদানি ঘোষণাপত্রে ক্লে উল্লেখ করলেও আনা হয়েছে ধাতব অলংকার। জব্দ অলংকারের দাম প্রায় ৮ কোটি টাকা।

আরও পড়ুনঃ   নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আধুনিক স্ক্যানার না থাকায় ক্লের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ধাতব অলংকার শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST