১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শিমুলের ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার : নাটোর সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঠিকাদার মীর হাবিবুর আলম বোখতিয়ারের বিরুদ্ধে পাথর কেনার নামে ৩ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের লিয়ালমারা এলাকার বাসিন্দা ও ‘মেসার্স নয়ন এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মাহিদুর রহমান।

ভুক্তভোগী মাহিদুর রহমান আরএমপি রাজশাহীর রাজপাড়া থানায় এবং সওজের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দেওয়ার পরও তিনি এখনও কোনো ধরনের প্রতিকার পাননি বলে দাবি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘সোনামসজিদ আমদানিকারক গ্রুপ’-এর সদস্য মাহিদুর রহমান দীর্ঘদিন ধরে ঠিকাদার মীর হাবিবুর আলম বোখতিয়ারের কাছে পাথর সরবরাহ করে আসছিলেন। ‘মীর হাবিবুর কনস্ট্রাকশন লিমিটেড’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী বোখতিয়ার তার প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ পাথর কিনলেও এক পর্যায়ে ৩ কোটি ৯৫ লাখ টাকার মূল্য পরিশোধ না করে আত্মসাৎ করেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

মাহিদুর রহমান অভিযোগ করে বলেন, বারবার টাকা চেয়েও তিনি প্রতারিত হচ্ছেন। বোখতিয়ার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে এবং কোনো টাকা পরিশোধ না করে তাকে হয়রানি করছেন। বিষয়টি নিয়ে গত ২৭ এপ্রিল তিনি রাজপাড়া থানায় ও সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু এখনও পর্যন্ত তার পাওনা টাকা ফেরত পাননি।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি শিমুলের প্রভাব কাজে লাগিয়ে বোখতিয়ার সওজ থেকে শত কোটি টাকার ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছে রাজশাহী সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। বর্তমানে তিনি নাটোর মাদ্রাসা মোড় থেকে সিংড়া পর্যন্ত রাস্তার কাজও করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বোখতিয়ার প্রকাশ্যে না থাকলেও তার নিয়োজিত লোকজন এখনও ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করছেন। জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিনি রাজশাহী সওজ অফিস থেকে কয়েক কোটি টাকার বিলও উত্তোলন করেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

এ প্রসঙ্গে মাহিদুর রহমান বলেন, “মীর হাবিবুর রহমান আমার কাছ থেকে কোটি কোটি টাকার পাথর কিনেছেন। সব কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু এখন টাকা ফেরত না দিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছেন। আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”

তিনি আরও বলেন, “একাধিকবার অভিযোগ দেওয়ার পরও আমি কোনো বিচার বা প্রতিকার পাচ্ছি না। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয় আরএমপি রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম বলেন, গত ২৪ এপ্রিল এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করছেন এসআই আজাহারুল। সে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

এবিষয় সওজ রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন, এনডিসি বলেন, লিখিতো অভিযোগ পেয়েছি। ঠিকাদার মীর হাবিবুরের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করে নেয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

২

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৩

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

৪

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

৫

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা : রাসিক প্রশাসক

৬

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৮

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৯

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

১০

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

১১

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

১২

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১৩

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

১৫

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৬

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

১৭

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৮

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১৯

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST