১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেল দল

অনলাইন ডেস্ক : ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচেও দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ফ্যালকন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। তবে আজও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।

আরও পড়ুনঃ   সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল।

আরও পড়ুনঃ   থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

এর আগে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সাকিব করেছিলেন ৮ বলে ১৩ রান। এ ছাড়া বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

৪

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

৬

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

৭

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

৮

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

৯

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

১১

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

১২

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

১৩

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

১৬

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST