১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে এক বছরের কারাদণ্ড দিলো ইরান

অনলাইন ডেস্ক : ‌‌‘‘রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের’’ দায়ে ইরানের একটি আদালত দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার দেশটির কারাবন্দি এই নোবেলজয়ীকে দেওয়া আদালতের সাজার বিষয়ে জানিয়েছেন তার একজন আইনজীবী।

ইরানে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব পরার বিধান ও মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আন্দোলনের জন্য পরিচিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী। এই ধরনের আন্দোলন ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের কয়েকটি অভিযোগে অতীতেও তাকে দোষী সাব্যস্ত করা হয়। এসব মামলায় দোষী সাব্যস্ত ৫২ বছর মোহাম্মদীকে ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

নার্গিস মোহাম্মদীর আইনজীবী মোস্তফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মোহাম্মদীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

নিলি বলেন, সংসদীয় নির্বাচন বর্জনের আহ্বান, সুইডিশ ও নরওয়েজিয়ান আইনপ্রণেতাদের চিঠি এবং সাংবাদিক দিনা গালিবাফ সম্পর্কে মন্তব্য করায় নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে এই সাজা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, সাংবাদিক ও শিক্ষার্থী গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাকে একটি মেট্রো স্টেশনে গ্রেপ্তারের সময় হাতকড়া পরানোর ও যৌন নির্যাতন করার অভিযোগ তুলেছিলেন। পরে তাকে হেফাজতে নিয়েছিল আইনশৃঙ্খলাবাহিনী। যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত ২২ এপ্রিল ইরানের বিচার বিভাগের পরিচালিত সংবাদমাধ্যম মিজান অনলাইন এক প্রতিবেদেনে জানায়, গালিবাফ ধর্ষিত হননি। ‘‘মিথ্যা বিবৃতি’’ দেওয়ার ঘটনায় তার বিচার চলছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী চলতি মাসের শুরুর দিকে তেহরানে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচারের শুনানিতে অংশ নিতে অস্বীকৃতি জানান। গত মার্চে কারাগার থেকে দেওয়া এক অডিও বার্তায় তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানে ‘‘নারীদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ’’ চলছে বলে এর নিন্দা জানিয়েছিলেন।

গত কয়েক মাসে ইরানের পুলিশ নারীদের জন্য দেশটির ইসলামিক পোষাক বিধি প্রয়োগ জোরদার করেছে। বিশেষ করে দেশটিতে নারীদের ওপর ভিডিও নজরদারি চালানো হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরপরই দেশটিতে নতুন আইন তৈরি করা হয়। ওই আইনে ইরানে জনসম্মুখে নারীদের চুল ঢেকে রাখা ও শালীন পোষাক পরা বাধ্যতামূলক করা হয়।-সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

৩

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

৭

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

৮

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

৯

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১০

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

১২

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

১৩

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

১৪

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

১৬

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৭

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১৮

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১৯

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

২০

Design & Developed by: BD IT HOST