৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শরীরের কোনো অংশে পরিবর্তন করা দোষের কিছু নয় : কৃতি

অনলাইন ডেস্ক : সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়েদের বোটক্স, কসমেটিক সার্জারি এবং নিজেকে সুন্দর দেখানোর চাপ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। যেখানে তিনি তরুণীদের ওপর প্রসাধনী চিকিৎসার প্রভাব সম্পর্কে মন্তব্য করেছেন।

কৃতি বলেন, ভালো দেখানোর ক্রমাগত চাপ এবং সমালোচনা এড়াতে তিনি সচেতনভাবে এমন লোকদের সঙ্গে নিজেকে জড়ান না, যারা তাকে নিরাপত্তাহীনতায় ফেলে। যদিও অভিনেত্রী জানেন যে তরুণ এবং বৃদ্ধ উভয়ই বর্তমানে বোটক্স করাচ্ছেন।

অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে অনেকেই বোটক্স ট্রিটমেন্ট নিচ্ছে। আমি মনে করি, প্রত্যেকের নিজস্বতা রয়েছে। আপনি যদি মনে করেন, নিজের কিছু অংশ পরিবর্তন করবেন, আর তাতে আপনি আরও আত্মবিশ্বাসী হন সেটা দোষের কিছু নয়।’

আরও পড়ুনঃ   দুবাইয়ে ঐশ্বরিয়ার ১৫ কোটি রুপির বাড়ি!

অভিনেত্রী আরও বলেন, ‘এটা আপনার সিদ্ধান্ত। আপনার জীবন, আপনার শরীর, আপনার মুখ। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। এটার প্রতি কারো কোনো বিচার করা উচিত নয়।’

তবে অল্পবয়সী মেয়েদের ওপর এর প্রভাব যে পড়েছে তা স্বীকার করেন কৃতি। তিনি বলেন, ‘আমি চাই না অল্প বয়সী মেয়েরা সব সময় নিখুঁত না হওয়ার চাপ অনুভব করুক। কেউ সবসময় নিখুঁত হয় না। আমাকেও সব সময় নিখুঁত দেখায় না। আমার এমন দিন গিয়েছে, যখন আমি জেগে উঠেছি এবং আমার চোখ ছোট দেখাচ্ছিল। আপনি কখনও এমন কোনও ফটো রাখছেন যাতে ফিল্টার নেই? সুতরাং আপনাকে মেনে নিতে হবে, ‘আমাকে এরকম দেখতে নয়’।

আরও পড়ুনঃ   নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

সম্প্রতি আলিয়া ভাটকে নিয়ে গুজব ছড়ায়, তিনি বোটক্সের কাজ করে চেহারায় আমুল পরিবর্তন এনেছেন। এরপরই কসমেটিক সার্জারি নিয়ে প্রশ্নের মুখে পড়েন কৃতি। অভিনেত্রী এই সার্জারিকে দোষের কিছু দেখছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST