১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

লক্ষীপুরে দালালদের লাগামহীন দৌরাত্ম্য, বক্সের পুলিশ নির্বাক

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ক্লিনিক পাড়া নামে পরিচিত লক্ষীপুর এলাকায় আইন শৃঙ্খলা দেখাশোনা করার জন্য বিগত কয়েক বছর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজপাড়া থানার আওতায় পুলিশ বক্সটি করা হয়।

বর্তমানে পুলিশ বক্স থাকার পরও বিভিন্ন অনিয়ম নিয়ে কোন আইনি পদক্ষেপ নিতে দেখা যায়না। রোগীদের নিয়ে দালালদের প্রতারনাসহ আইন-শৃঙ্খলা দেখাশোনা করার ব্যাপারে রয়েছে বক্সের উদাসিনতা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পরলেও সুষ্ঠ কোন প্রতিকার পাচ্ছে না এই পুলিশ বক্স থেকে। নগরীর ঘোড়া চত্বর থেকে লক্ষীপুরের মোড় হয়ে ঘোষপাড়ার মোড় পর্যন্ত এই বক্সের আওতায় সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে ছিনতাই ও রোগীদের সাথে প্রতারণা। আর এই অপরাধের সাথে জড়িত রয়েছে কিছু নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো। মেডিকেল বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে ছিনতাই বা দালাল চক্রের হাতে নিঃস্ব হতে হচ্ছে রোগীসহ তাদের স্বজনদের। তবে দালাল চক্রের তৎপরতা এখন লাগামহীন পাগলা ঘোড়ার মতো। অধিকাংশ দালালদের দেখা মিলে লক্ষীপুর পুলিশ বক্সের সামনে।

এসব দালালরা বিগত সময়ে পুলিশের অভিযানে আটক হলেও জেল থেকে বের হয়ে পুনরায় তাদের পেশায় ফিরে যায়। লক্ষীপুরের অনেক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক চলে দালালদের ওপর নির্ভর করে। দালালদের টার্গেট গ্রামের সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সুবিধাজনক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে রোগী নিয়ে যাওয়া। কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার দালালদের মার্কেটিং অফিসারের আইডি কার্ড দিয়ে দালালীর লাইসেন্স প্রদান করেছে। আর এসব অপরাধ মুলক কাজকর্ম হচ্ছে খোদ পুলিশ বক্সের সামনে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী বুলবুলী গ্রেফতার

পুলিশ বক্সের সামনে দালালদের রোগী ধরলে রোগীর স্বজনরা অল্পেই তাদের বিশ্বাস করে নেয়।তবে পুলিশ বক্স এসব দালালদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নিচ্ছেনা। এমনকি কোন সমস্যা নিয়ে বক্সে গেলে বক্স ইনচার্জ এসআই করিম তালুকদারকে অনেক সময় পাওয়া যায় না।

সম্প্রতি সময়ে শিশু হাসপাতালের গেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনায় এসআই করিম তালুকদারকে মোবাইল ফোন করে অবগত করলে তিনি বিশ্রাম নিচ্ছেন বলে এবং অন্য একজন এসআইকে ফোন করে ডাকতে বলে।ভুক্তভোগীরা চিকিৎসার জন্য লক্ষীপুরে অটোরিকশায় করে আসছিলো।

এমন ছোটখাটো অপরাধ প্রায় সময়ই ঘটছে। এমনকি ফুটপাতের দোকানীদের কাছেও অতিরিক্ত দামে জিনিস কিনতে বাধ্য হচ্ছে রোগীর স্বজনরা। এছাড়াও দালালদের খপ্পরে পরে নিঃস্ব হচ্ছে গ্রাম থেকে আসা রোগীরা। আর এসব দালালদের বিরুদ্ধে বক্স একেবারে নিরবতা পালন করছে এমনকি রাজপাড়া থানা থেকেও কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। পুলিশের নিরবতার কারনে দালালদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন দালালরা তো সারাদিন পুলিশ বক্সের সামনেই বসে থাকে ঘোরাঘুরি করে। দালালদের বক্সের আশেপাশে গোরাঘুরি দেখে মনে হয় পুলিশ বক্সই তাদের আড্ডাখানা।

চাপাইনবাবগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন আমারা মেডিকেল আউটডোরে গেছিলাম, সেখানে ভীড় থাকায় আমরা বাইরে চেম্বারে রোগী দেখানোর সিদ্ধান্ত নিই। পুলিশ বক্সের সামনে আসতেই ২/৩ জন আমাদের সমস্যা জানতে চান এবং তাদের পরিচিত ভালো ডাক্তার কোন একটা ডায়াগনস্টিক সেন্টারের বসে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে দিবে বলে। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে আমরা তাদের থেকে চলে আসি। তারা বিভিন্ন প্যাথলজী টেস্টে ২৫ থেকে ৪০ ভাগ ছাড় করে দেওয়ার প্রলোভনও দেখান।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

দালালদের বিষয় নিয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এমনকি আটক করে আদালতে চালান করে দেয়া হচ্ছে। তবে বক্সের পাশেই দালালরা বসে থাকে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন আমি দালালদের চিনিনা তাই সাধারন মানুষ ভেবে কিছু বলিনা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।

এবিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “দালালদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আসলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

দালালদের বিষয় নিয়ে আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলেই আমরা দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

২

হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

৩

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

৪

ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

৫

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

৬

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

৭

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৮

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৯

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

১০

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

১১

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

১২

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

১৩

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

১৪

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১৫

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১৭

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৯

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

২০

Design & Developed by: BD IT HOST