২৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি- সগ্রংহ 

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

বুধবার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুয়েট জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রুয়েটের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া আসনবিন্যাস, ফল প্রকাশের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যও পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুনঃ   রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

তবে ‘খ’ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশ নিতে হবে। ফলে এ গ্রুপের পরীক্ষার্থীদের মোট ৬০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

৩

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৬

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

৮

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

৯

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

১০

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

১১

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১২

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

১৩

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

১৫

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১৬

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৭

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

১৮

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST