১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা

অনলাইন ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার (১৫ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়ে পাক বিমানবাহিনী। এছাড়া আফগানিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছে।

এরমধ্যে নিজেদের শক্তি প্রদর্শনে পাকিস্তানের সেনাদের ব্যবহৃত প্যান্ট ও অস্ত্র প্রদর্শন করেছে আফগান সেনারা। এগুলো সীমান্তবর্তী পাকিস্তানের বর্ডার পোস্ট থেকে নিয়ে এসেছে আফগান সেনারা।

সংবাদমাধ্যম বিবিসির আফগান সাংবাদিক দাউদ জুনবিশ এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, নানগ্রাহার প্রদেশের একটি রাস্তের মোড়ে পাক সেনাদের প্যান্ট ঝোলানো হয়েছে। এছাড়া সেখানে অস্ত্রও ছিল।

আরও পড়ুনঃ   রাশিয়ার হামলায় ২ দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট

তিনি বলেছেন, “খালি প্যান্ট, সীমান্তের কাছ থেকে পাক সেনাদের ফেলে যাওয়া বর্ডার পোস্ট থেকে আনা হয়েছে। এগুলো নানগ্রাহার প্রদেশে প্রদর্শন করা হয়েছে।

আফগানিস্তানে পাকিস্তান বিরোধী মনোভাব তুঙ্গে
পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর আফগানিস্তানের সাধারণ মানুষের তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব দেখা যাচ্ছে। অনেকে তালেবানে যোগ দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মহিবুল্লাহ নামে কান্দাহারের এক বাসিন্দা সংবাদমাধ্যম তোলো নিউজকে বলেছেন, “যদি প্রয়োজন হয়, আমরা মুজাহিদিন এবং যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে যোগ দেব।”

আরও পড়ুনঃ   ভারতে মন্দিরের খোঁজে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে : মেহবুবা মুফতি

পাকতিয়ার বাসিন্দা বায়তুল্লাহ বলেছেন, “ইসলামিক আমিরাত সরকার পাকিস্তানকে যথার্থ জবাব দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সব মানুষ তাদের সঙ্গে আছে।”

সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে গত বৃহস্পতিবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর দুইদিন পর সীমান্তে পাকিস্তানের সেনাদের ওপর ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় আফগান সেনারা। যা পরবর্তীতে আরও ছড়িয়ে পড়ে। মাঝে একদিন পরিস্থিতি ঠান্ডা থাকলেও আজ আবারও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST