১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে কেন্দ্রীয় সুপারভাইজারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজার সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। নগরীতে অননুমোদিত ব্যানার, লিফলেট, পোস্টার অপসারণ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। ওয়ার্ড ও কেন্দ্রীয় পরিচ্ছন্ন কার্যক্রমে নিয়োজিত ভ্যান চালককে সঠিক সময়সূচী মানতে হবে। নগরীর ফুটপাত ও রাস্তার পাশে বালি, রাবিশ মাটিসহ নির্মাণ সামগ্রী না রাখা হয় সে বিষয়ে পরিচ্ছন্ন সুপারভাইজারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতায় রাজশাহীর যে সুনাম অর্জন হয়েছে সেটি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাংলাদেশ সমাচার পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মতবিনিময় সভায় রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোঃ মোশতাক হোসেন ঝন্টু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, পরিচছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন রেজা, পরিচ্ছন্ন পরিদর্শক রেজাউল করিম সহ কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST