৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা

সোমবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ রাসিকের পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে নগরবাসীর কল্যানে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকমুক্ত যুব সমাজ গড়তে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ডে পর্যায়ে খেলার ও ফুটসাল স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসজিদ মাদ্রাসা, মন্দির, গির্জার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়ন, আধুনিক শল্টার হাউজ নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিগ ব্যাশের ড্রাফটে নাম লেখালেন চার পাকিস্তানি, বাংলাদেশের কজন?

সভায় গত ৩০ আগস্ট তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ১৪তম সভার গৃহীত সিন্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণসহ বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর যথাক্রমে রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান,পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালাম, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক আব্দুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমার আরা বেগম, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা জান্নাতোন আশরাফি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ষষ্ঠ উপজেলা ভোটের অভিযোগ নিষ্পত্তিতে ইসির ট্রাইব্যুনাল গঠন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

২

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

৩

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

৪

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

৫

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

৭

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

৮

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

১২

তানোরে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে সারের বাজারে অভিযান, ৬৩ হাজার টাকা জরিমানা

১৩

নগরীর ১৫০ কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

১৪

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৫

নেত্রকোনায় ট্রেনে আগুন

১৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

১৭

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

১৮

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

১৯

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

২০

Design & Developed by: BD IT HOST