১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক মেয়র নিয়ে অপপ্রচারের নিন্দা উলামা কল্যাণ পরিষদের

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন) ও তার পরিবারের সদস্যবৃন্দদের জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন জানিয়েছে বিবৃতি দিয়েছে উলামা কল্যাণ পরিষদ রাজশাহী। শনিবার উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি ও সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর নেতৃবৃন্দ বলেন, মেগা সিটি, গ্রীণ সিটি, এডুকেশন সিটি, নিরাপদ শহর, আধুনিক ও সুন্দর নগরী রাজশাহীর রূপকার ও কারিগর দীর্ঘ তিন মেয়াদ জুড়ে অক্লান্ত প্রচেষ্টা ও প্রশ্নাতীত সদিচ্ছার মাধ্যমে খুন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই ও চাঁদাবাজমুক্ত হিসেবে তিলে তিলে গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে স্বীকৃতি লাভ করার পিছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হলেন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান যার দাদা একজন জমিদার এবং বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা জাতীয় চার নেতার অন্যতম।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা : শিলাস্তির পর তানভীরের দায় স্বীকার

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং উলামা কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন)। অর্থের প্রাচুর্যতার লোভ যদি উনার থাকতোই তবে দাদা, বাবা, আর নিজেদর প্রজন্মে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যেতে পারতেন।

উনি অর্থের প্রাচুর্য গড়ার জন্য আসেননি বরং তিনি এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্য বদলের চেষ্টা অব্যাহত রেখেছেন। যখন তিনি ব্যবসায়ীক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টির প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন ঠিক তখনই একশ্রেণির ষড়যন্ত্রকারী মহল বিভ্রান্তিকর তথ্য এবং অভিযোগ তুলে ধরে তার স্বচ্ছ রাজনৈতিক ইমেজকে অন্যায়ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্যই তার ও তার পরিবারের সদস্যদের ব্যাপারে গত ১১, ১২, ও ১৩ জুন/২৪ তারিখে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিড়িয়ায় এইসব অপতথ্য, মিথ্যা অভিযোগ প্রচার করেছে। আমরা রাজশাহীর সর্বস্তরের উলামা কেরাম (ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুহাদ্দীস, মুফাসির, ফকীহগণ) এই প্রকাশিত মিথ্যা বানোয়াট রিপোর্টের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং মেয়র মহোদয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী করছি। পাশাপাশি সত্যনিষ্ঠ তথ্য সংগ্রহ ও প্রকাশ করার জন্য সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৪

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৫

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৬

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

৮

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৯

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১১

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১২

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৫

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৬

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৭

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৮

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৯

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST